News Admin
২০ জুলাই ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ‘শানে আহলে বাইত সেমিনার’ অনুষ্ঠিত

মোঃ শাহজাহান বাশার

আহলে বাইতের প্রতি ভালোবাসা ঈমানের অন্যতম ভিত্তি: শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে শনিবার (১৮ জুলাই) রাতে ‘শানে আহলে বাইত সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (ﷺ)-এর ৩১তম বংশধর, মাইজভাণ্ডার দরবার শরীফের পীর সাহেব হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভাণ্ডারী (মা.)।

প্রধান অতিথির বক্তব্যে শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি ভালোবাসা এবং তাঁর পবিত্র আহলে বাইতের প্রতি মহব্বত ঈমানের অন্যতম ভিত্তি। তিনি বলেন, পবিত্র মহররম মাস মুসলিম উম্মাহকে কারবালার আত্মত্যাগ, সত্য, ন্যায়, ধৈর্য ও মানবিক মূল্যবোধের শিক্ষা স্মরণ করিয়ে দেয়। ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায়ভিত্তিক জীবন গড়ে তুলতে আহলে বাইতের আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি।

সেমিনারে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন মইনীয়া যুব ফোরামের সাবেক সভাপতি শাহজাদা সৈয়দ মেহবুব-এ মইনুদ্দীন আল-হাসানী, সংগঠনটির বর্তমান সভাপতি ও আন্তর্জাতিক ইসলামী গবেষক শাহজাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন আল-হাসানী, নিউইয়র্ক আহলুল বাইত মসজিদের খতিব আল্লামা সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী বদরপুরী এবং জেবিবিএ (জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন)-এর সভাপতি গিয়াস আহমেদ। পবিত্র কুরআন তিলাওয়াত করেন ক্বারী সৈয়দ মুস্তানযিদ বিল্লাহ রাব্বানী।

বক্তারা বলেন, কারবালার ঘটনা কেবল ইতিহাসের একটি অধ্যায় নয়; এটি সত্য, ন্যায়, ত্যাগ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার এক চিরন্তন দৃষ্টান্ত। তাঁরা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব এবং রাসূলুল্লাহ (ﷺ) ও আহলে বাইতের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত আলেম-উলামা, প্রবাসী বাংলাদেশি মুসলিমরা অংশ নেন।

আন্তর্জাতিক সুফি ঐক্য সংহতি (সুফিজ) ও মইনীয়া যুব ফোরামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনার শেষে মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও বিশ্বমানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভাণ্ডারী (মা.)।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/07/20/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১০

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১১

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১২

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৩

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৪

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৫

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৬

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৭

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৮

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

১৯

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

২০