News Admin
১৭ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বুড়িচংয়ের বাকশীমুল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় একে, এম, গিয়াস উদ্দিন

মোঃ শাহজাহান বাশার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নে আগাম নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক আড্ডায় চলছে আলোচনা। এরই মধ্যে ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিনকে ঘিরে স্থানীয় ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে মো. গিয়াস উদ্দিন ইউনিয়নের সাধারণ মানুষের কাছে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁর সক্রিয় অংশগ্রহণের কথা স্থানীয়রা উল্লেখ করেন। এছাড়া করোনা মহামারি ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি প্রশংসা অর্জন করেছেন বলেও জানা গেছে।

ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মো. গিয়াস উদ্দিনকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ এবং সেবামূলক মনোভাব তাঁকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে। তরুণ ও প্রবীণ—উভয় শ্রেণির ভোটারদের মধ্যেই তাঁর একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে বলে তারা মনে করেন।

ইউনিয়নের কয়েকজন প্রবীণ ব্যক্তি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন এবং অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নে একজন দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন রয়েছে। তাদের মতে, মো. গিয়াস উদ্দিন সেই যোগ্যতা ও অভিজ্ঞতা ধারণ করেন।

এদিকে, তাঁর সমর্থক ও অনুসারীরা জানান, নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ, উঠান বৈঠক এবং মতবিনিময় কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় জনগণের প্রত্যাশা ও উন্নয়ন ভাবনাকে সামনে রেখেই তারা মাঠপর্যায়ে কাজ করছেন বলে জানান।

তবে নির্বাচন কমিশন এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। তবুও সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও জনসংযোগ কার্যক্রমে বাকশীমুল ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল ঘোষণার আগেই ইউনিয়নের নির্বাচনী সমীকরণ নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে এবং সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মো. গিয়াস উদ্দিন বর্তমানে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/07/17/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%82%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a6%b6%e0%a7%80%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১০

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১১

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১২

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৩

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৪

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৫

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৬

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৭

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৮

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

১৯

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

২০