News Admin
১২ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাতকে শিক্ষক দম্পতির কন্যা প্রতিভা’র ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

সেলিম মাহবুব,ছাতকঃ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে ছাতক উপজেলার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রতিভা দত্ত।

সম্প্রতি প্রকাশিত ফলাফলে প্রতিভা দত্ত ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে বিদ্যালয়, পরিবার ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তার এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, প্রতিভা দত্ত একজন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী।

এর আগে ২০২৪ সালে জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে সে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল।

এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভের মাধ্যমে সে বিদ্যালয়, শিক্ষক-শিক্ষিকা ও পিতা-মাতার মুখ আরও উজ্জ্বল করেছে।

জানা গেছে, প্রতিভা দত্ত কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঙ্কজ দত্ত এবং কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হেপী রানী পালের কন্যা।

স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, প্রতিভা দত্তের এই ধারাবাহিক সাফল্য অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও উৎসাহিত করবে।

তার এ অর্জনে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। মেধাবী শিক্ষার্থী প্রতিভা দত্ত সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে, যাতে ভবিষ্যতেও সে শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/07/12/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১০

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১১

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১২

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৩

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৪

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৫

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৬

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৭

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৮

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

১৯

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

২০