News Admin
১২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বিকাশে সুফিবাদের আদর্শ ছড়িয়ে দিতে হবে: শাহসুফি সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

মোঃ শাহজাহান বাশার

ঢাকা, ১২ জুলাই: সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও নৈতিক সমাজ গঠনে সুফিবাদের আদর্শকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।

শনিবার রাজধানীর মিরপুর-১-এর জমজম কনভেনশন হলে অনুষ্ঠিত হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের ১১তম বার্ষিক সাধারণ সভা ও মাইজভাণ্ডারী খলিফা সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাস্টের খলিফা, ট্রাস্টি, প্রতিনিধি ও ভক্ত-আশেকান অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মাইজভাণ্ডারী তরিকার শিক্ষা মানবপ্রেম, আত্মশুদ্ধি, সহনশীলতা, নৈতিকতা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের বাস্তব চর্চার ওপর প্রতিষ্ঠিত। বর্তমান সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ সুদৃঢ় করতে এ আদর্শের চর্চা আরও বিস্তৃত করা প্রয়োজন। পাশাপাশি শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম সময়োপযোগীভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, ট্রাস্টের কার্যক্রমকে আরও কার্যকর ও জনকল্যাণমুখী করতে খলিফা, ভক্ত-আশেকান ও শুভানুধ্যায়ীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন।

ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে জানান, গত এক বছরে সাংগঠনিক সম্প্রসারণ, ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম, শিক্ষা, মানবসেবা এবং সামাজিক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। তিনি ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের ভিত্তিতে ট্রাস্টের কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন, আর্থিক বিবরণী ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশ-বিদেশে মাইজভাণ্ডারী আদর্শের প্রচার-প্রসার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

আলোচনায় আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় মহাসচিব খলিফা মোহাম্মদ আলমগীর খান, প্রফেসর শহীদ মঞ্জুর, শাহসুফি জহুরুল মোবারকী, মাওলানা মুফতি বাকি বিল্লাহ আল-আজহারী, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী এবং খলিফা কবির চৌধুরী বক্তব্য রাখেন।

সম্মেলনের সমাপ্তিতে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বিশ্বমানবতার শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/07/12/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%93-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০