News Admin
১২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাটমোহরের যৌথ অভিযানে চায়না দুয়ারী জাল জব্দ।। জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)

চাটমোহর উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উপজেলার আত্রাই নদী, ছাওয়াল দহ জলমহল, কাঁটা গাং নদী, হান্ডিয়াল ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন নলুয়া বিল, নবীন ও চর নবীন এলাকায় মৎস্য ও জলজ প্রাণী সুরক্ষা ও সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ পিস চায়না দুয়ারী জাল আটক করা হয়।পরে জনসম্মুক্ষে এসকল জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (১১ জুলাই) ২০২৬ খ্রিষ্টাব্দ মোবাইল কোর্ট পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব চাটমোহর থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন জানান, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর চাটমোহর এর আয়োজনে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বিগত বছরের ন্যায় এ বছরও চাটমোহর উপজেলার বিভিন্ন নদী ও বিলে অভিযান পরিচালনা করা হয়।  এ সময় প্রায় ৫০ টি চায়না দুয়ারে জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, চায়না দুয়ারী জালের ফলে দেশের মৎস্য সম্পদ ও জলজ প্রাণীর ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। এ সকল জালে মাছ, পোনা মাছ, কাকড়া, জলজ কীটপতঙ্গ, সাপ, ব্যাঙ, পাখিসহ বিভিন্ন জলজ প্রাণী আটকা পরে। একশ্রেণীর অসাধু মৎস্য ব্যবসায়ীরা এ সকল জাল ক্রয় করে সাধারণ জেলে ও শ্রমজীবীদের মৎস্য শিকারে দিন হাজিরা ভিত্তিতে নিয়োগ করেন। এ সকল জাল পরিবেশের ব্যাপক ক্ষতি করলেও সচেতনতার অভাবে প্রতিবছর সাধারণ মানুষ এই জাল ব্যবহার করে আসছে। এই জাল ব্যবহারের ফলে ভবিষ্যতে দেশের নদী নালা ও বিলে মাছের ব্যাপক সংকট দেখা দেবে।

তাই জনসাধারণকে চায়না দুয়ারী জাল ব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/07/12/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AF%E0%A7%8C%E0%A6%A5-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ,

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

১০

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১১

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১২

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১৩

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৪

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৫

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৬

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৭

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৮

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৯

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

২০