News Admin
১০ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের শীর্ষ সংগঠন ‘নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি’এর ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে| বৃহস্পতিবার ঘোষিত এই
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি ভাষা বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী নাটোরে সিংড়ার বাসিন্দা এফ এম সাদমান| আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী নাটোরে গুরুদাসপুরের বাসিন্দা মোছাঃ কাকলী খাতুন|
নবনির্বাচিত সভাপতি এফ এম সাদমান বলেন, নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের একটি পরিবার| সকলের সহযোগিতায় নতুন ও বর্তমান শিক্ষার্থীদের পাশে থেকে তাদের একাডেমিক, আবাসন ও বিভিন্ন প্রয়োজনে কাজ করতে চান তিনি| পাশাপাশি জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করতে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নিরলসভাবে কাজ করবেন|
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোছাঃ কাকলী খাতুন বলেন, নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া তার জন্য যেমন গৌরবের, তেমনি এটি একটি বড় দায়িত্বও| সকলের সহযোগিতায় তারা সংগঠনকে আরও সক্রিয়, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করে তুলতে চান| নতুন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া, আবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি নাটোর জেলার শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, নেতৃত্ব বিকাশ এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে আন্তরিকতার সাথে তারা কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আরও জানান, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন|

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/07/10/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০