News Admin
৯ জুলাই ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাজেক ভ্রমনে গিয়ে তিনদিন ধরে আটকে আছে কুমিল্লার দশ যুবক

মোঃ শাহজাহান বাশার

ভারি বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কা কারণে রাঙামাটির ঐতিহ্যবাহী ‘সাজেক ভ্যালি’ পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা প্রশাসন। যার কারণে গত মঙ্গলবার সকালে কুমিল্লা থেকে সাজেক ভ্যালি যাওয়া কুমিল্লার দশ যুবক তিন ধরে আটকে পড়েছেন ।

এদিকে বৃহস্পতিবার বিকালে মাইকিং করে সাজেক থেকে ফেরা পর্যটকদের নিজ নিজ হোটেলে থাকার নির্দেশনা দিয়েছে সাজেক আর্মি ক্যাম্প কমান্ডার ।

রাঙামাটি জেলা প্রশাসনের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান আবহাওয়ায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে ০৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। এসময়ে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীর সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ।

স্থানীয় সূত্রে জানা গেছে মাচালং, বাঘাইহাট, দিঘীনালা এই তিন জায়গায় রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে মঙ্গলবার বিকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন দৈনিক আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসান।
তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে টানা বর্ষন হচ্ছে রাঙামাটির সাজেক ভ্যালিতে । পর্যটকরা রিসোর্টের ভেতরে অবস্থান করছেন। বুধবার সকালে ফেরার কথা থাকলেও ভারি বর্ষণ ও পানি বিপদসীমার ওপর দিয়ে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ।আজ বৃহস্পতিবারেও ফিরতে পারিনি।

ঢাকা থেকে সাজেক ভ্যালিতে সস্ত্রীক ঘুরতে এসেছেন ব্যবসায়ী আতিকুর রহমান। তিনি বলেন, হঠাৎ ভারী বর্ষণে বিপদে পড়ে গেলাম । বৃহস্পতিবার ফেরার কথা ছিলো। সড়কে পানি উঠায় আটকে গেলাম।

সাজেক রুইলুই পাড়া রেস্তোরাঁ ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বলেন, এভাবে বৃষ্টি হলে পর্যটকরা বের হতে পারবে না। এবছর একটানা দুই দিন ভারি বর্ষণ হচ্ছে । তার কারণেই পর্যটকরা আটকে গেছে ।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে। যাদের জরুরী প্রয়োজন তাদের বিশেষ ব্যবস্থায় ফেরত পাঠানো হচ্ছে। আমরা আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রেখেছি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/07/09/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a6%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১০

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১১

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১২

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৩

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৪

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৫

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৬

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৭

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৮

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

১৯

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

২০