News Admin
৭ জুলাই ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান, নির্মাণ হচ্ছে আধুনিক যাত্রীছাউনি

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌরশহরের প্রাণকেন্দ্র ও অন্যতম ব্যস্ততম এলাকা সিংড়া বাসস্ট্যান্ডে দীর্ঘদিনের যাত্রী দুর্ভোগের অবসান হতে যাচ্ছে। প্রায় আট বছর ধরে যাত্রীছাউনি না থাকায় প্রখর রোদ ও বৃষ্টিতে চরম ভোগান্তির শিকার হওয়া যাত্রীদের জন্য এবার নির্মাণ করা হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি যাত্রীছাউনি। ইতোমধ্যে এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিদিন এই বাসস্ট্যান্ড দিয়ে রাজধানী ঢাকা, বিভাগীয় শহর রাজশাহী, বগুড়া এবং নাটোর জেলা সদরে শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু যাত্রীছাউনি না থাকায় দীর্ঘদিন ধরে যাত্রীদের রোদ-বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হয়েছে। বাধ্য হয়ে অনেকেই আশপাশের দোকানপাট, হোটেল কিংবা রেস্তোরাঁয় আশ্রয় নিয়ে বাসের অপেক্ষা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের সময় আগের ছোট যাত্রীছাউনিটি ভেঙে ফেলা হয়। এরপর দীর্ঘ আট বছরেও সেখানে নতুন কোনো যাত্রীছাউনি নির্মাণ করা হয়নি।

সরেজমিনে দেখা যায়, বাসের জন্য অপেক্ষমাণ নারী, শিশু ও প্রবীণ যাত্রীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। বসার ব্যবস্থা না থাকায় অনেককেই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়।

রাজশাহীগামী যাত্রী আব্দুল মজিদ বলেন, সিংড়া এখন অনেক বড় শহর। প্রতিদিন এখান থেকে শত শত মানুষ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। অথচ এত বড় একটি বাসস্ট্যান্ডে বসার মতো কোনো জায়গা নেই। গরমে রোদে দাঁড়িয়ে থাকতে হয়, আবার বৃষ্টি হলেই দোকানের নিচে আশ্রয় নিতে হয়।

ঢাকাগামী যাত্রী মোছা. রেহেনা পারভীন বলেন, কোলে শিশু নিয়ে বাসের জন্য অপেক্ষা করা খুবই কষ্টকর। এখানে বসার জায়গা নেই, টয়লেটও নেই। নারী ও শিশুদের কথা বিবেচনা করে দ্রুত আধুনিক যাত্রীছাউনি নির্মাণ করা প্রয়োজন।

স্থানীয় ওষুধ ব্যবসায়ী মো. জয়নাল আবেদীন বলেন, ব্যবসার প্রয়োজনে নিয়মিত বগুড়ায় যাতায়াত করি। প্রায়ই আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করতে হয়। যাত্রীছাউনি নির্মাণ এখন সিংড়াবাসীর দীর্ঘদিনের দাবি।

নাটোর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির বলেন, যাত্রীছাউনি না থাকায় যাত্রীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে একাধিকবার জানানো হয়েছে। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি বলেন, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ বিষয়টি আমাকে জানিয়েছেন। যাত্রীদের এই কষ্ট আমি উপলব্ধি করেছি। ইতোমধ্যে আধুনিক ও সুযোগ-সুবিধাসম্পন্ন একটি যাত্রীছাউনি নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। খুব দ্রুতই কাজ শুরু হবে। এখানে বসার সুব্যবস্থা, আধুনিক টয়লেটসহ প্রয়োজনীয় সব সুবিধা থাকবে, যাতে দূরপাল্লার যাত্রীদের আর হোটেল বা দোকানে গিয়ে অপেক্ষা করতে না হয়।

দীর্ঘ প্রতীক্ষার পর যাত্রীছাউনি নির্মাণের উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সিংড়ার সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, দ্রুত নির্মাণকাজ শেষ হলে বহুদিনের দুর্ভোগের স্থায়ী অবসান হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/07/07/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১০

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১১

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১২

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৩

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৪

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৫

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৬

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৭

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৮

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

১৯

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

২০