News Admin
৭ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার দায়িত্বশীলদের কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের দ্বিতীয় তলায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ওমর ফারুকী তাপস। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

সভায় জেলা কমিটির বিভিন্ন দায়িত্বশীল অংশগ্রহণ করেন। বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত মর্যাদা সমুন্নত রাখা, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরেন। তাঁর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপস্থিত সদস্যরা সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তব্য দেন সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শরীফ প্রধান, সহ-সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সহ-সভাপতি ও দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি বাবর হোসেন এবং সহ-সভাপতি, এনটিভি ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি মনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রকাশক শরীফুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি এম এ কাদের অপু, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আনিসুর রহমান খান, দপ্তর সম্পাদক বাকি অনিক, অর্থ সম্পাদক আশিকুর রহমান মজুমদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাফি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী ফরিদ উদ্দিন এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার।

এছাড়াও সভায় নির্বাহী সদস্য হাজী আলমগীর আলম, জায়ফুল্লাহ খন্দকার, নুরুল ইসলাম শাহীন, শফিউল আলম, এরশাদ রানা, আলমগীর হোসেন বাচ্চু, কামরুজ্জামান ও আব্দুল মোতালেবসহ জেলা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নবগঠিত জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা আয়োজন, জেলা কমিটির নিজস্ব কার্যালয় স্থাপন, নিয়মিত সভা আয়োজন, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা সাংবাদিকদের অধিকার রক্ষা, নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন এবং পারস্পরিক ঐক্য, সংহতি ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/07/07/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১০

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১১

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১২

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৩

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৪

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৫

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৬

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৭

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৮

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

১৯

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

২০