রিপোর্ট বাংলাদেশ~~
২৫ মে ২০২৫, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাসপোর্ট আনতে গিয়ে প্রাণ হারান কিশোর

এক নিমিষেই শেষ হয়ে গেল কলেজছাত্র আসিফ হোসেনের বিদেশ যাওয়ার স্বপ্ন। মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট আনতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে ট্রাকের চাপায় মর্মান্তিকভাবে তিনি নিহত হন। এ ঘটনায় আহত হন তার বন্ধু রাকিবুল ইসলাম শুভ।

রোববার (২৫ মে) দুপুর ২টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোরের খয়েরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনেরা সড়কে গাড়ি আটকে বিক্ষোভ করেন। পরে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আসিফ সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে। আর গুরুতর আহত রাকিবুল ইসলাম শুভ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তারা দুজনেই পালবাড়িতে অবস্থিত টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিহতের স্বজনেরা ও পুলিশ জানিয়েছে, আগামী মাসে নিহত আসিফের মালয়েশিয়াতে যাওয়ার কথা ছিলো। এই জন্য যশোর পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করেন। রোববার তার পাসপোর্ট দেয়ার দিন ছিলো। দুপুরে তার কলেজের বন্ধু রাকিবকে নিয়ে পাসপোর্ট আনতে যান। ফেরার পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোরের খয়েরতলা নামক স্থান আসলে ঝিনাইদহ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। আর গুরুতর অবস্থায় স্থানীয়রা রাকিবুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও নিহতের স্বজনেরা সড়কে গাড়ি আটকে বিক্ষোভ করেন। ঘটনাস্থলেই আসেন নিহত আসিফের মা বাবা ও চাচা। অকালে এভাবে মারা যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছিলেন না তারা। তারা তিনজনেই সড়কের পাশে আহাজারি করছিলেন। স্থানীয়রা তাদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করছিলেন।

বুকফাটা আর্তনাদ করছিলেন বাবা মেহের আলী। ভাইকে জড়িয়ে ধরে বলছিলেন, আমার কি হয়ে গেলো। আমার তো সব শেষ! হে মাবুদ তুমি আমার ছেলেটারে কেন এভাবে কেড়ে নিলে।ছেলেটারে বিদেশে পাঠাতে চাইছিলাম। কাগজপত্রও এসেছিলো। আজ পাসপোর্ট দিবে বলে খুব খুশি ছিলো। পাসপোর্ট আনতে গিয়ে ছেলেটার প্রাণটা চলে গেল। আমি কি নিয়ে বাঁচবো। বাড়ি থেকে বের হওয়ার সময় সাবধানে গাড়ি চালাতে বলেছিলাম। ছেলেটা ট্রাকের চাকায় চাপা পড়ে গেল। আমার স্বপ্নও শেষ হয়ে গেল।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2025/05/25/724/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১০

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১১

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১২

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৩

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৪

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৫

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৬

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৭

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৮

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

১৯

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

২০