নিজস্ব প্রতিবেদকঃ গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১.৫০ ঘটিকার সময় দাগনভুইয়া পৌর মহিলা যুবলীগের সভাপতি তাসকিরা তান্নিন সনি’কে তার বাসা থেকে গ্রেফতার করেছে দাগনভূঞা
থানা পুলিশ ।

গ্রেফতারকৃত তাসকিরা তান্নিন সনি ২০২৪ সালে দাগনভূঞা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ছিলেন।তার বিরুদ্ধে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের রুখে দিতে ছাত্রলীগের সাথে ফেনীতে নেতৃত্ব দেওয়া অভিযোগ রয়েছে। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ‍্যম ফেইসবুক ছাত্রদের বিরুদ্ধে ঐক‍্য গড়ে তুলার একাধিক পোস্ট করেছেন। এছাড়াও ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবে বলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছে । তার ফেসবুকে আওয়ামীলীগের অসংখ্য নেতাকর্মী সাথে আন্দোলনের ছবি রয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা গুজব অপপ্রচারের ও অভিযোগ রয়েছে।এছাড়া তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের বাহিরে বিয়ের প্রলোভনে দেখিয়ে বেশ কয়েকজন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ।

এই বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়জুল আজিম বলেন,আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।