নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লায় HUMANITY-মানবতা সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান, পড়াশোনায় উৎসাহ বৃদ্ধি এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে হাজী মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন HUMANITY-মানবতা সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আরিফুর রহমান শ্রাবণ।

বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কর্মরত ফয়েজ আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইবার সিকিউরিটি কর্মকর্তা দুলাল হোসেন, সংকুচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুখ আহমেদ, বাবুল হোসেন মাসুক, অবসরপ্রাপ্ত সেনাসদস্য কামাল হোসেন, জামাল মিয়া, ধনু মিয়া, মকবুল হোসেন, মাওলানা ইসমাইল, মাহে আলম, হালিম মিয়া, জাহের মিয়া, শাহীন মিয়া, মানিক মিয়া, হোসেন মিয়া, ইমন, এনামুল, আকরাম, শুভ, নাবালক, ইব্রাহিম, আবু মূসা, পারভেজ, জসিম, সবুজ, আলম খান ও হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা এবং অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে উৎসাহ জোগাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

HUMANITY-মানবতা সংগঠন মনে করে, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, মেধার বিকাশ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সম্মিলিতভাবে কাজ করা জরুরি।

শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে সংগঠনটির এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।

মানবতার সেবায়, শিক্ষার আলোয়—HUMANITY-মানবতা।