ঢাকা প্রতিনিধি: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মতিঝিল বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মতিঝিল থানা থেকে ৪ জন, পল্টন থানা থেকে ১৭ জন, সবুজবাগ থানা থেকে ৪ জন, খিলগাঁও থানা থেকে ৯ জন, রামপুরা থানা থেকে ৫ জন, শাহজাহানপুর থানা থেকে ৯ জন এবং মুগদা থানা থেকে ৩ জন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।