রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনার ঈশ্বরদীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির একাংশ। এ সময় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের প্রতিকৃতিতে জুতার মালা পরিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ঈশ্বরদী শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে বিতর্কিতভাবে কমিটি ঘোষণা করা হয়েছে। তারা অবিলম্বে ওই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
এ সময় বক্তারা বিএনপির সংশ্লিষ্ট নেতাদের উদ্দেশে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কমিটি বাতিল না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভ মিছিল থেকে হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে জুতার মালা প্রদর্শন করে নেতাকর্মীরা তাদের ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভকারীরা বলেন, দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী ও তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করতে হবে। অন্যথায় ঈশ্বরদীতে দলীয় কার্যক্রমে আরও অস্থিরতা তৈরি হতে পারে।