মোঃ শাহজাহান বাশার
ঢাকা, ২১ জুলাই: দেশের গণমাধ্যম অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব, দৈনিক যুগান্তর বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব রিয়াদুল ইসলাম জামাল-কে দৈনিক জনতার মতামত পত্রিকার উপদেষ্টা হিসেবে আগামী এক (০১) বছরের জন্য মনোনীত করা হয়েছে।
দৈনিক জনতার মতামতের সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার স্বাক্ষরিত এক মনোনয়নপত্রে এ তথ্য জানানো হয়। মনোনয়নপত্র অনুযায়ী, প্রকাশের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে এবং আগামী এক বছর পর্যন্ত বলবৎ থাকবে।
গণমাধ্যমে দীর্ঘদিনের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সংবাদপত্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। উপদেষ্টা হিসেবে তিনি দৈনিক জনতার মতামতের সম্পাদকীয় নীতিমালা প্রণয়ন, সংবাদ পরিবেশনের গুণগত মান উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমে দিকনির্দেশনা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বিকাশ এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
এ প্রসঙ্গে দৈনিক জনতার মতামতের সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার বলেন, “জনাব রিয়াদুল ইসলাম জামাল গণমাধ্যম জগতে একজন অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিত্ব। তাঁর মূল্যবান পরামর্শ, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা দৈনিক জনতার মতামতকে আরও আধুনিক, বস্তুনিষ্ঠ ও পাঠকনির্ভর সংবাদপত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। সেই লক্ষ্য বাস্তবায়নে জনাব রিয়াদুল ইসলাম জামালের সম্পৃক্ততা আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
দৈনিক জনতার মতামত পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত উপদেষ্টা জনাব রিয়াদুল ইসলাম জামাল-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পেশাগত সাফল্য এবং গণমাধ্যমের উন্নয়নে ধারাবাহিক অবদান কামনা করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা ও পরামর্শের মাধ্যমে দৈনিক জনতার মতামত বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে এবং দেশব্যাপী পাঠকের কাছে একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবে।