সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ছাতক উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের
সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ইউপি চেয়ারম্যান পীর দেওয়ান আব্দুল খালেক রাজা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো.গোলাম মোস্তফা, আহত জুলাই যোদ্ধার পিতা মো. নুর উদ্দিন, জুলাই যোদ্ধা মোস্তাফিজুর রহমান ও সাংবাদিক সাজ্জাদ মনির প্রমুখ।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, ভারপ্রাপ্ত তথ্য সেবা কর্মকর্তা বিউটি চক্রবর্তী, উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহারুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকূল চুন্দ্র দাস, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা মোফাজ্জল হোসেন, টিএমসি’ ইন্সট্রাক্টর ফরহাদ হোসেন, বিআরডিবি’র চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আমিন উদ্দিন, ইউএসও আমিনুল ইসলাম সরকার, ছাতক উপজেলা জমিয়তের সহ – সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান, আবু বকর সিদ্দিক, ইঞ্জিনিয়ার সোহেল আহমদ, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার আল আমিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসিমা বেগম, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম, আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মোশাহিদ আলী, ফটোগ্রাফার আমির আলী, ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মাও. নজমুল হক, জুলাই যোদ্ধা পাবেল চৌধুরী, আশিকুর রহমান, সাদিক আহমদ, আক্তার হোসেন, তামিম আহমদ, মাহদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। ##