নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন (৪৩)মো. জুবায়ের (২২) মো. হাসান মোল্লা (৩৪) মো. আরিফুল ইসলাম সানি (১৯)মো. সুরজ মোল্লা (৫২)মো. জাহাঙ্গীর (৩৫)মো. মেহেদী হাসান (২১) মো. নাইম হোসেন (২৭)মো. ওমর ফারুক (২৫) মো. তৈয়বুর রহমান সবুজ (৩০) মো. শুভ সিকদার (২২) মো. জাফর (১৯) মো. মামুন (২৮) মো. রাসেল (৩০) মেহেদী হাসান (২৭)মো. আদর হোসেন (২২) মোছা. রুনা বেগম (৩০) মো. জীবন (২৩) মো. আব্দুর রাজ্জাক (২৫)মো. মিন্টু (১৯) মো. পুলক খন্দকার (২৮)মো. রাহিমুল ইসলাম (২১) মো. শহিদুল ইসলাম (৪২) মো. সুজন হোসেন (৩২)মো. রাহাত হোসেন সানি (৩৩) মো. রাসেল (৩০)মো. সাগর (২১)মিঠুন বিশ্বাস (৩৩) মিঠুন মন্ডল (২৭) মো. চাঁদ আলম হাওলাদার (২৬) ৩১। মো. ফারুক মিয়া (৪৮) মো. সুজন ও মো. শাহিন (৩৮)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।