নিজস্ব প্রতিবেদকঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
গত ১৩ জুলাই ২০২৬ তারিখ (সোমবার) ভোর রাত আনুমানিক ০২.৩০ মিনিটে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভা এলাকায় মাদকসেবী স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক স্ত্রী নিহতের ঘটনা ঘটে।
নিহত পোশাক শ্রমিক নাসিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। অভিযুক্ত স্বামী ছায়েদুল ইসলাম (৪০) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা। নিহত নাসিমা ও ছায়েদুল দম্পতি ছেলে ও মেয়েকে নিয়ে শ্রীপুরের ভাড়া বাসায় থাকতেন এবং ভিকটিম নাসিমা আক্তার স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
দুপুরে কাওরানবজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন র্যাব-১ অধিনায়ক লে কর্নেল মো নেয়ামুল হালিম চৌধুরী বলেন,নিহত ভিকটিমের স্বজনরা জানান, নাসিমা আক্তারের স্বামী মাদকসেবী এবং কাজ-কর্মে কোন মনোযোগ ছিল না। ভিকটিম নাসিমার কাছ থেকে নেশার টাকা নেওয়ার জন্য তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। গত ১২ জুলাই ২০২৬ তারিখ রবিবার নিহত নাসিমা পোশাক কারখানা থেকে বেতন পান এবং বেতন নিয়ে বাসায় যান।
তিনি আরো বলেন রাতেই অভিযুক্ত স্বামী ছায়েদুল ইসলাম তার স্ত্রীকে ৩,০০০/- টাকা তাকে দিতে বলেন। কিন্তু ভিকটিম তাকে টাকা দিতে অস্বীকার করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে স্বামী ছায়েদুল ভিকটিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এ সময় তার ৮ বছরের মেয়ে সামিয়া এবং ০৫ বছরের ছেলে জিসান ঘরেই ছিল এবং তাদের সামনেই মায়ের মৃত্যু হয়।