নিজস্ব প্রতিবেদনঃ জাতীয় দৈনিক নিরপেক্ষের সিনিয়র সাংবাদিক জয় শাহীনের আজ জন্মদিন।
তিনি একাধারে একজন সফল ট্যুরিজম ব্যবসায়ী এবং এ সময়ের তরুণ ও জনপ্রিয় বিনোদন সাংবাদিক হিসেবে পরিচিত।
সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে ইতোমধ্যে তিনি অর্জন করেছেন বিভিন্ন সম্মাননা ও স্বীকৃতি। তার সাংবাদিকতা জীবনের শুরু দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন একুশে টেলিভিশনের ‘মুক্ত খবর’ বিভাগের শিশু সাংবাদিক হিসাবে কাজ করার মাধ্যমে। পরবর্তীতে ধাপে ধাপে অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে তিনি দেশের আলোচিত গণমাধ্যম ‘দৈনিক নিরপেক্ষ’-এর বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন।
News
পেশাগত ব্যস্ততার পাশাপাশি ভ্রমণপ্রিয় এই সাংবাদিক বিশ্বের ১৬টি দেশ ভ্রমণ করেছেন, যা তার পেশাগত অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিকে করেছে আরও সমৃদ্ধ।
তার জন্মদিন উপলক্ষে সহকর্মী, বন্ধু এবং দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী তাকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সাংবাদিক জয় শাহীনের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সার্বিক সফলতা কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।