Admin Admin
১১ নভেম্বর ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুবি শিক্ষার্থী রিন্থী ও তাঁর মাকে হত্যা: কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড

মাহফুজ বাবু; কুমিল্লা।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিন্থী ও তাঁর মা তাহমিনা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন।

মামলার আসামি মোবারক হোসেন (২৯) পেশায় কবিরাজ ও ঝাড়ফুঁকের কাজ করতেন। পাশাপাশি তিনি কুমিল্লা নগরের একটি মসজিদে খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।

যেভাবে ঘটে হত্যাকাণ্ড
মামলার বিবরণ ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বয়স ছিল ২৩ বছর। তাঁর মা তাহমিনা বেগমের বয়স ছিল ৫২ বছর।
পুলিশের তদন্তে জানা যায়, ঝাড়ফুঁক ও কবিরাজির সূত্র ধরে মোবারক হোসেনের সঙ্গে সুমাইয়ার পরিবারের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন।
তদন্ত ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের একপর্যায়ে বিষয়টি তাঁর মা দেখে ফেলেন। পরে প্রথমে তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর সুমাইয়াকেও হত্যা করেন মোবারক।

গ্রেপ্তার ও স্বীকারোক্তি
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশের তদন্তে তাঁর বিরুদ্ধে হত্যাকাণ্ডের পাশাপাশি বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগও উঠে আসে।
২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

অভিযোগপত্র ও বিচারিক কার্যক্রম
মামলার তদন্ত শেষে ২০২৬ সালের ১৪ জুলাই তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ ইবনে আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারা এবং দণ্ডবিধির ৩০২ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়।
পরবর্তীতে আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারিক কার্যক্রম শুরু করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে গত ২৭ অক্টোবর যুক্তিতর্ক সম্পন্ন হয়। এরপর ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হলেও তা পিছিয়ে ১১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।

অবশেষে বুধবার নির্ধারিত দিনে আদালত মামলার একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের রায় দেন।
এ ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। হত্যাকাণ্ডের পর থেকেই শিক্ষার্থীরা জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছিলেন।
আলোচিত এই দ্বৈত হত্যাকাণ্ডের রায়ে নিহত সুমাইয়া ও তাঁর মায়ের পরিবারের সদস্যরা ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/11/11/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80-%e0%a6%93/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ২ লাখ পিস ইয়াবাসহ আটক ২

১

কুবি শিক্ষার্থী রিন্থী ও তাঁর মাকে হত্যা: কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড

২

ফাতেমা বিল্ডার্সের সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে অপপ্রচারে নেমেছেন কুচক্রী মহল

৩

টেকনাফের হ্নীলায় অপহরণ মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

৪

পৌর যুব মহিলালীগের সভাপতি তাসকিরা তান্নিন সনি ‘কে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ

৫

আইন ও সমাজসেবায় অবদান রাখায় বিশেষ সম্মাননায় ভূষিত অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক

৬

পাবনার চাটমোহরে সার নিতে গিয়ে সংঘর্ষ, ডিলারের ঘর ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

৭

সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার

৮

সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক

৯

ব্যবসায়িক সাফল্য আর তুমুল জনপ্রিয়তাই কি কাল হলো মিছবাহ’র?

১০

কুমিল্লায় শিক্ষার্থীকে তল্লাশী; উল্টো ২পুলিশসহ তিনজনকে তুলে নিয়ে গেলো কুবি শিক্ষার্থীরা!

১১

মাইশার মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ

১২

আনন্দপুরের ঐক্যের বার্তা, চেয়ারম্যান পদে শাহজাহানকে ঘিরে নতুন সমীকরণ

১৩

গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ

১৪

গোমতীর চরে শুরু কুমিল্লা জেলা ইজতেমা, আখেরি মোনাজাত শনিবার

১৫

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

১৬

২৭ ডিসেম্বর চট্টগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক ও গুণীজন সংবর্ধনা

১৭

বাকলিয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে সংঘর্ষ, দুই ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ; পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

১৮

অর্থের অভাবে থমকে আছে জাহিদুলের চিকিৎসা, অনিশ্চয়তায় ৫ সদস্যের পরিবার ও ছেলের হাফেজ হওয়ার স্বপ্ন।

১৯

জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে সভাপতির আসনে অ্যাডভোকেট হাবিবুল হক, মাদকবিরোধী সচেতনতায় বিশেষ গুরুত্ব

২০