News Admin
২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বুড়িচংয়ে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে মৃত্যু

মাহফুজ বাবু; কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচংয়ে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর- মনঘাটা এলাকার নাগিনী জলাশয়ে এ ঘটনা
ঘটে । নিহত বাবুল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকার ছয়ঘর ভূঁইয়া বাড়ির জালাল উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিকারপুর গ্রামের জহিরুল ইসলাম নাগিন জলার জমিতে পানি সেচের জন্য একটি পাম্প স্থাপন করা হয়। রোববার গভীর রাতে ওই সেচ পাম্পের তার চুরি করার চেষ্টা করছিলেন বাবুল। এ সময় তার কাটতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে ধারণা করা হচ্ছে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সোমবার সকালে স্থানীয় শ্রমিকরা মাঠে কাজ করতে গিয়ে বাবুলকে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ
উদ্ধার করেন।
দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন বলেন, শিকারপুর গ্রামের জহিরুল ইসলামের জমিতে পানি সেচের জন্য স্থাপিত পাম্পের বিদ্যুতের তার কাটার সময় ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। সকালে শ্রমিকরা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার স্ত্রী শিল্পী আক্তার মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেন দেবপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ সুরজিৎ বড়ুয়া।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dhakarbarta24.com/2026/09/21/%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

১

জীবনের স্বপ্ন ছিল শিক্ষার আলো ছড়ানো কুমিল্লার কৃতি সন্তান মোশাররফ হোসেন খান চৌধুরী

২

অপ্রতিম হত্যাকাণ্ডে কোন আইনজীবী আসামিদের পক্ষে দাড়াবেন না

৩

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এবার বাড়ল লঞ্চভাড়া

৪

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, খুন-ধর্ষণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হবিগঞ্জে বাসদের বিক্ষোভ

৫

কলি হত্যা মামলায় রিমান্ডে পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য, দুই আসামির বক্তব্যে ভিন্নতা

৬

সুজানগরে কলেজের ফান্ড থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মহাসড়ক অবরো।

৭

সাতক্ষীরার কালিগঞ্জের শাহীনসহ তিন সহযোগীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

৮

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্কে ওকলাহোমা স্টেট বিএনপির প্রতিনিধিদল

৯

বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন যুগ্ম আহ্বায়ক হলেন দৈনিক জনতার মতামত-এর সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার

১০

পরিত্যক্ত জমি থেকে জনপদ, ব্রাহ্মণপাড়ায় ‘কলেজপাড়া’র গল্পের মহা নায়ক -মোশাররফ হোসেন খান চৌধুরী

১১

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আফজাল চট্টগ্রামে গ্রেপ্তার

১২

বুড়িচংয়ে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে মৃত্যু

১৩

শান্তির জায়গা মাইজভান্ডার দরবার শরিফ, আধ্যাত্মিকতা,মানবতা ও সম্প্রীতির দীর্ঘ পথচলা-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

১৪

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ,

১৫

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১৬

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

১৭

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

১৮

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

১৯

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

২০