বাংলাদেশের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত স্বার্থ সংরক্ষণ, গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যে “বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ (BOMPEC)”-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি-২০২৬ গঠন করা হয়েছে।
২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বি.অ.গ.প্র.স.প/২৬-০০১ স্মারকে এক বছরের জন্য সংশ্লিষ্ট সকলের সম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক জনতার মতামত-এর সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। একই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সরওয়ার হোসেন মোল্লা এবং সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ নাজমুল হককে।
এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, একাধিক যুগ্ম আহ্বায়ক ও সদস্যসহ দেশের বিভিন্ন অঞ্চলের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহ্বায়ক কমিটির মেয়াদকালে দেশের বিভিন্ন প্রান্তের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা, সংগঠনের কার্যক্রম সুসংগঠিত করা এবং পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
দৈনিক জনতার মতামত-এর সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার বলেন, অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের পেশাগত স্বার্থ, মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে তিনি সংগঠনের সঙ্গে কাজ করতে আগ্রহী। এ দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
নবগঠিত বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ (BOMPEC) দেশের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন