Admin Admin
১৪ অক্টোবর ২০২৬, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ে এমবিডিএফ ও এএমএফের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন শতাধিক

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দা বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) মাটিরাঙ্গা ব্লাড ডোনারস ফোরাম বাংলাদেশ (MBDF.BD) ও আল-মাসিদ ফাউন্ডেশনের (AMF) যৌথ উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। কর্মসূচিতে সহযোগিতা করে মাটিরাঙ্গার রোগ নির্ণয়কেন্দ্র আপন ডায়াগনস্টিক সেন্টার (ADC)।
ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ ও ওজন পরিমাপসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
সংগঠনদ্বয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান এম.এ.সিদ্দিক বলেন, সাধারণ মানুষের কাছে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০২০ সাল থেকে সংগঠনগুলোর বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

ক্যাম্পের আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি বলেন, আমাদের প্রতিষ্ঠানে এমন স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করায় সংগঠন দুটির প্রতিষ্ঠাতা ও প্রধান এম এ সিদ্দিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রতিষ্ঠানে আগে এ ধরনের আয়োজন হয়নি। আপনারা এসে শিক্ষার্থী ও স্থানীয়দের বিনামূল্যে সেবা দিয়েছেন, এজন্য আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।
মানবিক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://dhakarbarta24.com/2026/10/14/%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রসাধনীসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ

১

লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

২

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ

৩

জলবায়ু ক্ষতির ক্ষতিপূরণ ঋণ নয়, অনুদান চাই: চাটমোহরে মানববন্ধন শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা

৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

৫

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা

৬

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

৭

যাদের আপন ভেবেছিলাম, তারাই শিখিয়েছে জীবনের কঠিন পাঠ আইনজীবী হাবিবুল হক

৮

সাঁথিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৯

নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’

১০

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

১১

বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান-শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

১২

কুমিল্লায় ভূমি পর্চার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা কর্মকর্তা, ৯৯৯ নম্বরে কল

১৩

মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ে এমবিডিএফ ও এএমএফের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন শতাধিক

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতদের সঙ্গে ‘নতুন জীবন’ গড়ার পরিকল্পনা, কুমিল্লার নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

১৫

ব্রাহ্মণপাড়া বাজারে ফেলে যাওয়া দুই শিশুর পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

১৬

শিমের কেজি ১২০ টাকা, এক কেজির দামে মিলছে ২ কেজি চাল

১৭

চিকিৎসা নিতে চীনে নজরুল ইসলাম খান, পাশে থাকার আশ্বাস চীন বিএনপি নেতাদের

১৮

দিনাজপুর ফুলবাড়ী পৌরসভায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ।

১৯

নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০