Admin Admin
১৪ অক্টোবর ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ভূমি পর্চার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা কর্মকর্তা, ৯৯৯ নম্বরে কল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জোনাল সেটেলমেন্ট অফিস থেকে ভূমি পর্চার জন্য ঘুষ গ্রহণের সময় মোবাইল ভিডিওতে হাতেনাতে ধরা পড়েছেন এক কর্মকর্তা। এ ঘটনায় ভুক্তভোগীকে হেনস্তা করা হলে তিনি ৯৯৯ নম্বরে কল দেন৷ পুলিশ জানিয়েছে, বর্তমানে তাঁরা নিরাপদ আছেন এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ভুক্তভোগী মোঃ ফাহিম জানান, দুই মাস পূর্বে নিজ বাড়ির ভূমি পর্চার জন্য কুমিল্লা জোনাল অফিসে আসেন তিনি৷ তাঁর কাছ থেকে পাঁচশত টাকা দাবি করেন রেকর্ড কিপার। এই টাকা প্রদানের সময় তিনি ভিডিও ধারণ করেন। তবে এ সেবার জন্য কোনো সরকার-নির্ধারিত ফি নেই৷ পরের সপ্তাহে তিনি দপ্তরে গিয়ে জানতে পারেন যে কাজটিতে সময় লাগবে। পরবর্তীতে ভূমি সেবার জন্য অন্য গ্রাহকদের থেকেও ঘুষ নেওয়ার ভিডিও ধারণ করেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) কেন এ টাকা আদায় করা হয়—কর্মকর্তাকে এমন প্রশ্ন করলে তিনি সেবাগ্রহীতার সাথে বাকবিতণ্ডায় জড়ান৷ এমনকি অফিসে অবস্থানরত বহিরাগত দালালদের লেলিয়ে দেন তাঁকে হেনস্তা করার জন্য।
এ ঘটনায় ৯৯৯ নম্বরে কল দিলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার চার সদস্যের একটি পুলিশ টিম ঘটনাস্থলে হাজির হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম মেহরাপ হোসেন। তিনি কুমিল্লা পুরাতন জেলা পরিষদ ভবনে জোনাল সেটেলমেন্ট অফিসে ভারপ্রাপ্ত রেকর্ড কিপার পদে দায়িত্বে আছেন৷ এ ঘটনার পর তিনি গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি৷ তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার জন্য বলেন।

এ বিষয়ে জানতে কুমিল্লা জোনাল সেটেলমেন্ট অফিসার (যুগ্মসচিব) মীর শওকত হোসেন এবং সহকারী সেটেলমেন্ট অফিসার শাখাওয়াত হোসেনকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি৷ ক্ষুদে বার্তা পাঠালেও কোনো জবাব দেননি কর্মকর্তারা।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। উভয় পক্ষকে শান্ত করি। এখন পরিস্থিতি স্বাভাবিক।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি৷ ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দাখিল করার জন্য বলা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://dhakarbarta24.com/2026/10/14/%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%98/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রসাধনীসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ

১

লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

২

কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ

৩

জলবায়ু ক্ষতির ক্ষতিপূরণ ঋণ নয়, অনুদান চাই: চাটমোহরে মানববন্ধন শেখ মোহাম্মদ পারভেজ, পাবনা

৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

৫

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা

৬

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

৭

যাদের আপন ভেবেছিলাম, তারাই শিখিয়েছে জীবনের কঠিন পাঠ আইনজীবী হাবিবুল হক

৮

সাঁথিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৯

নেত্রকোনার মেয়ে নাইলা সারাফ লিজা বুয়েটের ডিগ্রি ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ‘বন্ধু’

১০

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

১১

বিশ্বশান্তি ও মানবকল্যাণে বাবাভাণ্ডারীর আদর্শ অনুসরণের আহ্বান-শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

১২

কুমিল্লায় ভূমি পর্চার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা কর্মকর্তা, ৯৯৯ নম্বরে কল

১৩

মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ে এমবিডিএফ ও এএমএফের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সেবা পেলেন শতাধিক

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতদের সঙ্গে ‘নতুন জীবন’ গড়ার পরিকল্পনা, কুমিল্লার নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

১৫

ব্রাহ্মণপাড়া বাজারে ফেলে যাওয়া দুই শিশুর পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

১৬

শিমের কেজি ১২০ টাকা, এক কেজির দামে মিলছে ২ কেজি চাল

১৭

চিকিৎসা নিতে চীনে নজরুল ইসলাম খান, পাশে থাকার আশ্বাস চীন বিএনপি নেতাদের

১৮

দিনাজপুর ফুলবাড়ী পৌরসভায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ।

১৯

নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০