Admin Admin
৫ অক্টোবর ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় ২২৫ পিস ইয়াবাসহ নারী আটক, পালিয়ে গেলেন সহযোগী

শেখ মোহাম্মদ পারভেজ,পাবনা
পাবনার সাঁথিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. আরিফা খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. রাকিব (২০) নামে তার এক সহযোগী পালিয়ে যায়।

রোববার (৪ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের সিলন্দা কবরস্থানপাড়া এলাকায় অভিযান চালায় পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

ডিবি পুলিশ জানায়, সিলন্দা কবরস্থানপাড়া গ্রামের মোছা. আরিফা খাতুনের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে সঙ্গীয় নারী কনস্টেবলের সহায়তায় আরিফা খাতুনকে আটক করা হয়। এ সময় মো. রাকিব দৌড়ে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে নারী কনস্টেবলের সহায়তায় শালীনতা বজায় রেখে আটক আরিফা খাতুনের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনের ওড়নার মধ্যে বিশেষ কায়দায় রাখা ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আরিফা খাতুন সাঁথিয়া উপজেলার সিলন্দা কবরস্থানপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের মেয়ে ও মো. জলিল সরকারের স্ত্রী। পলাতক রাকিব একই গ্রামের মো. জলিল সরকারের ছেলে।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আরিফা খাতুন জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে নিজ এলাকা ও আশপাশের এলাকায় মাদকসেবীদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, পলাতক রাকিবের বিরুদ্ধে সাঁথিয়া থানায় আগের দুটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় সাঁথিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক আসামি রাকিবকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://dhakarbarta24.com/2026/10/05/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A7%A8%E0%A7%A8%E0%A7%AB-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B9/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ হোতা গ্রেপ্তার কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের অভিযান

১

রূপপুরের বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি, বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা দিল এনপিসিবিএল

২

আজিজনগরে শ্রমিক দলের নতুন সাংগঠনিক অধ্যায়, নেতৃত্বে সেলিম–হামিদ–শুক্কুর

৩

পাবনায় ২২৫ পিস ইয়াবাসহ নারী আটক, পালিয়ে গেলেন সহযোগী

৪

হ্নীলা জাদিমোড়ার ১৫ বছরের যুবক ৩ দিন ধরে নিখোঁজ

৫

পাবনায় যুবককে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা, জড়িতদের খুঁজছে পুলিশ

৬

কুমিল্লায় আটক ২৭ কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে; দ্বিগুণের বেশি বন্দী কুমিল্লা কারাগারে

৭

গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী খোজরোজ শরীফ ঘিরে ফটিকছড়িতে প্রশাসনিক সমন্বয় সভা

৮

নাগরিকের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও দায়িত্বশীল সাংবাদিকতা-মোঃ শাহজাহান বাশার

৯

পাবনায় দুর্গাপূজার নিরাপত্তায় জেলা পুলিশের মতবিনিময় সভা

১০

তেজগাঁওয়ে ‘অল অ্যাবাউট এআই’ কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাস্তব প্রয়োগে নেওয়ার তাগিদ

১১

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৬

১২

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

১৩

কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১৪

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫ম দফায় ৯১ জনকে আদালতে প্রেরণ

১৫

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান

১৬

বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে চান প্রধানমন্ত্রী

১৭

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫ দফায় আটক ২ হাজার ৩৫ জন

১৮

পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প

১৯

কুমিল্লা-৫-এর দুই বীরের রাজনৈতিক স্মৃতি আব্দুল মতিন খসরু ও অধ্যক্ষ ইউনুস এক অনন্য অধ্যায়

২০