Admin Admin
৪ অক্টোবর ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় আটক ২৭ কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে; দ্বিগুণের বেশি বন্দী কুমিল্লা কারাগারে

মাহফুজ বাবু।।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক কিশোরদের মধ্যে ২৭ জনকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। সর্বশেষ রোববার (৪ অক্টোবর) সকালে আরও দুই কিশোরকে সেখানে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান।

তিনি জানান, চলমান কিশোর গ্যাংবিরোধী অভিযানে বিভিন্ন সময়ে মোট ৫০ জন কিশোর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এসেছিল। আদালতের নির্দেশ অনুযায়ী যেসব কিশোরের দ্রুত জামিন পাওয়ার সম্ভাবনা নেই, তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হচ্ছে। এ পর্যন্ত ২৭ জনকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। অন্যরা জামিনে মুক্তি পেয়েছে।

এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে দুই কিশোরকে গত ২১ সেপ্টেম্বর টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নতুন করে আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু হয়।

জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাত পর্যন্ত পাঁচ ধাপের অভিযানে মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের অধিকাংশই শিক্ষার্থী।

অন্যদিকে, ৬২৬ জনকে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে।

এদিকে চলমান অভিযানের কারণে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দীর সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা প্রায় দেড় হাজার হলেও রোববার সকালে সেখানে বন্দীর সংখ্যা দাঁড়ায় প্রায় ৩ হাজার ৫০০। এতে প্রচণ্ড গরমে গাদাগাদি করে বন্দীদের থাকতে হচ্ছে। ফলে বন্দীদের বিভিন্ন সমস্যার পাশাপাশি কারা কর্তৃপক্ষকেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি সামাল দিতে কারা কর্তৃপক্ষকে অনেকটা কষ্ট করতে হচ্ছে। তবে কারাগারের চারটি নতুন বহুতল ভবন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ভবনগুলো চালু হলে বন্দীদের থাকার সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://dhakarbarta24.com/2026/10/04/%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95-%E0%A7%A8%E0%A7%AD-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%9F/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় যুবককে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা, জড়িতদের খুঁজছে পুলিশ

১

কুমিল্লায় আটক ২৭ কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে; দ্বিগুণের বেশি বন্দী কুমিল্লা কারাগারে

২

গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী খোজরোজ শরীফ ঘিরে ফটিকছড়িতে প্রশাসনিক সমন্বয় সভা

৩

নাগরিকের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও দায়িত্বশীল সাংবাদিকতা-মোঃ শাহজাহান বাশার

৪

পাবনায় দুর্গাপূজার নিরাপত্তায় জেলা পুলিশের মতবিনিময় সভা

৫

তেজগাঁওয়ে ‘অল অ্যাবাউট এআই’ কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাস্তব প্রয়োগে নেওয়ার তাগিদ

৬

তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৬

৭

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

৮

কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

৯

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫ম দফায় ৯১ জনকে আদালতে প্রেরণ

১০

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান

১১

বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে চান প্রধানমন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫ দফায় আটক ২ হাজার ৩৫ জন

১৩

পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প

১৪

কুমিল্লা-৫-এর দুই বীরের রাজনৈতিক স্মৃতি আব্দুল মতিন খসরু ও অধ্যক্ষ ইউনুস এক অনন্য অধ্যায়

১৫

রামপুরা বনশ্রীর নয়া আতঙ্ক পিচ্ছি আলামীনসহ তার দুই সহযোগী’কে গ্রেপ্তার করেছে এসআরবি

১৬

বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হাতে যুবক নিহত

১৭

দলীয় প্রভাবমুক্ত প্রশাসন: সুশাসনের পথে সবচেয়ে বড় পরীক্ষা- সাংবাদিক মোঃ শাহজাহান বাশার,

১৮

শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ

১৯

রাজধানীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

২০