নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর কেবল ভবিষ্যতের প্রযুক্তি নয়; ব্যবসা, ব্যাংকিং, ডেটা ব্যবস্থাপনা ও দৈনন্দিন কর্মপ্রক্রিয়ায় এর ব্যবহারিক সম্ভাবনা দ্রুত বিস্তৃত হচ্ছে। এ বাস্তবতায় এআইকে আলোচনা থেকে বের করে বাস্তব প্রয়োগে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রযুক্তি, ব্যাংকিং, ডেটা ও ব্যবসা খাতের সংশ্লিষ্টরা।
রাজধানীর তেজগাঁওয়ে ShopUp-এর প্রধান কার্যালয়ে আয়োজিত ‘All About AI’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ShopUp-এর সহযোগিতায় Oleyn.ai-এর সঙ্গে যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান অবস্থা, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে ShopUp-এর Chief of Staff ও Oleyn-এর Director Md Ziaul Haque Bhuiyan, Oleyn-এর Co-Founder ও COO Niamul Quader, Mutual Trust Bank PLC-এর Chief Digital Officer Khalid Hossin, SILQ-এর Co-Founder ও COO Sujayath Ali এবং ShopUp-এর CEO Ataur Rahim Chowdhury বক্তব্য দেন।
প্যানেল আলোচনা সঞ্চালনা করেন ShopUp-এর President Mamun Rashid। এতে অংশ নেন NNS Solution Ltd.-এর Director SM Saifur Rahman, PwC Bangladesh-এর Head of Data Analytics & AI Solutions Shariful Hasnine Sabuj এবং ShopUp-এর VP, Product A R M Abdullah।
আলোচনায় বক্তারা বলেন, এআইয়ের দ্রুত বিকাশ বিশ্বব্যাপী ব্যবসা ও প্রযুক্তির গতিপথ পরিবর্তন করছে। ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, গ্রাহকসেবা, ব্যবসায়িক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং নতুন পণ্য ও সেবা তৈরিতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর সুফল পেতে হলে প্রযুক্তির পাশাপাশি দক্ষ জনবল, সঠিক ডেটা, দায়িত্বশীল ব্যবহার এবং কার্যকর কৌশল প্রয়োজন।
অনুষ্ঠানে Guest of Honor হিসেবে উপস্থিত ছিলেন Eastern Bank PLC-এর Independent Director Khondkar Atique E Rabbani, B Tech (Hons), UK, FCA। Special Guest হিসেবে উপস্থিত ছিলেন Dhaka Bank PLC-এর Managing Director & CEO Osman Ershad Faiz।
বক্তারা এআইকে ঘিরে সম্ভাবনার পাশাপাশি এর দায়িত্বশীল ও কার্যকর ব্যবহারের ওপরও গুরুত্ব দেন। তাঁদের মতে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে প্রতিষ্ঠানগুলোকে এখন থেকেই এআই-ভিত্তিক সক্ষমতা গড়ে তুলতে হবে।
আয়োজকদের মতে, ‘All About AI’ আয়োজনের মূল লক্ষ্য ছিল এআই নিয়ে প্রচলিত আলোচনা ও ধারণাকে বাস্তব সম্ভাবনার সঙ্গে যুক্ত করা। প্রযুক্তি, ব্যাংকিং, ডেটা ও ব্যবসা খাতের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে এআই-নির্ভর ভবিষ্যৎ নির্মাণে করণীয় নিয়ে দিনব্যাপী চিন্তাশীল আলোচনা হয়।
মন্তব্য করুন