News Admin
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাঁথিয়ায় দুই সারের গোডাউনে অভিযান, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনার সাঁথিয়ায় দুটি সারের গোডাউনে অভিযান চালিয়ে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি গোডাউনে নিবন্ধন রেজিস্টার না থাকা ও সঠিকভাবে সার সংরক্ষণ না করার অপরাধে ৩০ হাজার টাকা এবং অপর গোডাউনে লাইসেন্স না থাকা ও অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সাঁথিয়া পৌর সদরের বোয়ালমারি বাজারে পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় গোডাউন দুটিতে অভিযান পরিচালনা করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।

অভিযানকালে একটি গোডাউন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনুমোদিত ডিলারের হলেও সেখানে সার বিক্রির রেজিস্টার পাওয়া যায়নি। একই সঙ্গে গোডাউনে সঠিকভাবে সার সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ডিলার আবুল কালাম আজাদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর গোডাউনে কোনো বৈধ লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে প্রায় ৪০০ বস্তা ডিএপি সার মজুদের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ডিলার নজরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা প্রায় ৪০০ বস্তা ডিএপি সার কৃষি অফিসের মাধ্যমে একজন উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে প্রকৃত কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, জনস্বার্থে সারের বাজারে অনিয়ম ও অবৈধ মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://dhakarbarta24.com/2026/09/13/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%A1/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০