News Admin
১১ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নগরীতে রাতভর ডিবির সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১০ ছিনতাইকারী,কিশোর গ্যাং ও অপরাধচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

মাহফুজ বাবু, কুমিল্লা।। কুমিল্লা মহানগরীতে ছিনতাই ও অপরাধচক্রের তৎপরতা নিয়ন্ত্রণে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত এ অভিযানে ১০ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, আবাসিক এলাকা ও অপরাধপ্রবণ পয়েন্টে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নগরীতে ছিনতাই, কিশোর গ্যাং, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ছিনতাইকারী, কিশোর গ্যাং ও সব ধরনের অপরাধচক্রের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://dhakarbarta24.com/2026/09/11/%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%AD%E0%A6%B0-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০