News Admin
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চরতারাপুরে কলেজছাত্র অপহরণের অভিযোগে আলোচিত দুই ব্যক্তি এবার ইয়াবাসহ গ্রেপ্তার

রিপোর্টার শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)

পাবনা সদর উপজেলার চরতারাপুরে কলেজছাত্রকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে আলোচিত দুই ব্যক্তিকে এবার ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের সঙ্গে ইয়াছিন ওরফে ইছিন (৩৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চরতারাপুর ইউনিয়নের বাক্সীডাঙ্গী গ্রামের মুজিব বাঁধসংলগ্ন খালের দক্ষিণ পাশে বিএডিসির সেচপাম্প ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা ডিবির ওসি রাশিদুল ইসলাম রাশেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চরতারাপুর ইউনিয়নের বাক্সীডাঙ্গী গ্রামের মৃত হাবিবুর রহমান শেখের ছেলে মোতাহার হোসেন শেখ ওরফে মোতাই (৪৫) এবং শুকচর গ্রামের আব্দুল কুদ্দুস বিশ্বাসের ছেলে কুতুব উদ্দিন বিশ্বাস (৩০)। গ্রেপ্তার অপর ব্যক্তি ইয়াছিন ওরফে ইছিন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুব উদ্দিন ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক হিসেবে পরিচিত। মোতাহার হোসেন মোতাই চরতারাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। অপরদিকে ইয়াছিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয়ভাবে পরিচয় দেন। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাও রয়েছে বলে জানা গেছে।

সেচপাম্প ঘরে অভিযান

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, বাক্সীডাঙ্গী গ্রামের সেচপাম্প ঘরে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়।

রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন ও জব্দ তালিকার সাক্ষীদের উপস্থিতিতে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোতাহার হোসেনের কাছ থেকে ৫০ পিস, কুতুব উদ্দিনের কাছ থেকে ৫০ পিস এবং ইয়াছিনের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।

ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চরতারাপুরসহ বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রির কথা স্বীকার করেছেন।

৮ মাস আগে কলেজছাত্র অপহরণের অভিযোগ

এর আগে গত ১৩ জানুয়ারি রাতে চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামে কলেজছাত্র সোহাগ ইসলামকে অস্ত্রের মুখে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ ওঠে মোতাহার হোসেন মোতাই ও কুতুব উদ্দিনের বিরুদ্ধে।

ওই ঘটনায় সোহাগের চাচাতো ভাই রফিকুল ইসলাম অন্তু বাধা দিতে গেলে তাকে গুলি করার অভিযোগও ওঠে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোহাগের বাবা সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফাই দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য জমি বিক্রি করে বাড়িতে টাকা রাখা হয়েছিল। ওই টাকা থেকে ১০ লাখ টাকা দাবি করা হয় বলে পরিবারের অভিযোগ। টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহাগকে অস্ত্রের মুখে অপহরণ করা হয় বলে দাবি পরিবারের।

সোহাগ ইসলাম সে সময় জানিয়েছিলেন, রাত ১১টার দিকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় কুতুব কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে তুলে নিয়ে যায়। পরে রাত ৪টার দিকে পুলিশ অভিযান চালালে প্রশাসনের চাপের মুখে তাকে ছেড়ে দেওয়া হয়।

গুলিবিদ্ধ রফিকুল ইসলাম অন্তুর মা মোছা. মায়া খাতুন অভিযোগ করেছিলেন, ১০ লাখ টাকা না দেওয়ায় সোহাগকে অপহরণ করা হয়। তার ছেলে বাধা দিতে গেলে প্রথমে শর্টগান দিয়ে আঘাত এবং পরে গুলি করা হয়। তার মাথায় গুলি রয়েছে বলেও তিনি জানিয়েছিলেন।

তৎকালীন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানিয়েছিলেন, অপহরণের খবর পেয়ে পুলিশ রাতে ওই এলাকায় অভিযান চালায়। পরে পুলিশের চাপের মুখে সোহাগকে ছেড়ে দেওয়া হয়। তবে অভিযুক্তদের আটক করা সম্ভব হয়নি। গুলিবিদ্ধ ব্যক্তির বিষয়টি পুলিশ তদন্ত করছে বলেও জানিয়েছিলেন তিনি।

পাবনা ডিবির ওসি রাশিদুল ইসলাম রাশেদ বলেন, তিনজনকে মাদক মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ সোচ্চার রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://dhakarbarta24.com/2026/09/10/%E0%A6%9A%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9C%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AA%E0%A6%B9/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০