News Admin
৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমপি জসিম উদ্দিনের সঙ্গে বাকশীমুলের আজ্ঞাপুর বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নম্বর বাকশীমুল ইউনিয়নের আজ্ঞাপুর গ্রামের বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং এলাকার বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের গ্রামের বাড়িতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আজ্ঞাপুর গ্রামের নেতৃবৃন্দ এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। পাশাপাশি শুধু আজ্ঞাপুর নয়, পুরো বাকশীমুল ইউনিয়নকে কীভাবে পরিকল্পিতভাবে উন্নয়নের মাধ্যমে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, বাকশীমুল ইউনিয়নের আজ্ঞাপুর গ্রামের কৃতী সন্তান আসাদুজ্জামান মনির, মিজানুর রহমান লিটন, এমদাদুল হক পলাশ, মাহবুবুল আলমসহ যারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, তারা প্রত্যেকেই গ্রামের একেকজন রত্ন। তিনি তাদের ঐক্যবদ্ধভাবে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, একটি এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমানের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখতে হবে। বাকশীমুল ইউনিয়নের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সৌজন্য সাক্ষাতে স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং ভবিষ্যতের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে আসন্ন স্থানীয় নির্বাচন নিয়েও উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্র ও বিভেদ মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান লিটন, বাকশীমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাঈদ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিনুল ইসলাম ধনু, সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল মিয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন দুলাল, বাকশীমুল ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজ, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সোহেল, ছাত্রদল নেতা শরীফ, সাব্বির, রোমান মিয়া, রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও নেতাকর্মী।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাকশীমুল ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://dhakarbarta24.com/2026/09/05/%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%9C%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ,

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

১০

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১১

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১২

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১৩

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৪

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৫

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৬

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৭

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৮

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৯

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

২০