News Admin
৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবিপ্রবিতে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার: শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ক্যারিয়ার অ্যান্ড অন্ট্রোপ্রেনারশিপ ক্লাবের উদ্যোগে নবীনবরণ ও ‘ক্যারিয়ার গাইডলাইন সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন ভবনে এ আয়োজন করা হয়। মাহবুবা সুলতানা প্রমি ও ইয়াসা ইরার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক এস এম শাহেদুল আলম। অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ডেকো ইশো ভেঞ্চার ক্যাপিটালের হেড অব কমিউনিকেশনস (এজিএম) তারিফ মোহাম্মদ খান, অশোক লেল্যান্ডের হেড অব প্রোডাক্ট নয়ন ভৌমিক এবং দ্য ডেইলি স্টারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) সাকিফ আমজাদ আল হক।

বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রের প্রস্তুতি এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়জীবন থেকেই ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে ক্যারিয়ার অ্যান্ড অন্ট্রোপ্রেনারশিপ ক্লাবের প্রতিষ্ঠাতা জেড এইচ এম খাইরুল বাশার, সভাপতি মো. তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হামীম মাহমুদ ও আব্দুল্লাহ আল মারুফ নিলয়সহ ক্লাবের সদস্য এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এবারের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনারের মিডিয়া পার্টনার ছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://dhakarbarta24.com/2026/09/04/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%80%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%93-%E0%A6%95%E0%A7%8D/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০