News Admin
২৬ জুলাই ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাসাসের পক্ষ থেকে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা

কুমিল্লা প্রতিনিধি:

‎বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। তিনি কুমিল্লাকে দেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন।

‎রবিবার, ২৬ জুলাই দুপুরে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মাসাসের পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাসাস এর চেয়ারম্যান মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সদস্য, মোতালিব হোসেন, মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি, আবুল খায়ের, সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, সময় এডিশনের সম্পাদক মো. শাহরিয়া এবং মাসাস ও সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।

‎ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবু উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। তিনি বলেন, একটি উন্নত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডও মানুষের সামনে যথাযথভাবে তুলে ধরতে হবে।

‎তিনি আরও বলেন, কুমিল্লার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে পরিকল্পিতভাবে কাজ চলছে। সরকারি উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা থাকলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে আরও দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি কুমিল্লাকে বাংলাদেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে সাংবাদিকরা কুমিল্লার উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন। পুরো আয়োজনটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://dhakarbarta24.com/2026/07/26/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ,

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

১০

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১১

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১২

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১৩

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৪

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৫

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৬

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৭

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৮

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৯

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

২০