News Admin
৭ জুলাই ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় ওপেন হাউজ ডে: পুলিশ-জনতার সম্পৃক্ততায় গুরুত্বারোপ

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি:

‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়া থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টায় সিংড়া থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, পুলিশের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। ওপেন হাউজ ডে আয়োজনের উদ্দেশ্য হলো পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করা। তিনি সাধারণ মানুষকে নির্ভয়ে তাদের সমস্যা ও অভিযোগ সরাসরি পুলিশের কাছে তুলে ধরার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নাটোর জেলাকে অপরাধ, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তবে এ লক্ষ্য অর্জনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা সেগুলো গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://dhakarbarta24.com/2026/07/07/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%93%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%89%E0%A6%9C-%E0%A6%A1%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০