News Admin
৫ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য বিভাগের বদলি বাণিজ্যে জিম্মি কুড়িগ্রামের ২৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা

মোঃ শাহজাহান বাশার

স্বাস্থ্য বিভাগের বদলি বাণিজ্যে জিম্মি হয়ে পড়েছে কুড়িগ্রামের ২৫ লাখ মানুষ। ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের তিন কর্মচারীকে চার মাসে দু’দফা নাটকীয় বদলির ঘটনায় চরম অসন্তোষ বিরাজ করছে জেলার সাধারণ মানুষের মাঝে। প্রশাসনিক কর্মকান্ডে দেখা দিয়েছে জটিলতা।
২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে একটানা ২২ বছর ধরে চাকুরি করে আসছেন প্রধান সহকারী মো. ইউনুস আলী, উচ্চমান সহকারী মো. আকতারুজ্জামান ও স্টোর কিপার মমিনুল ইসলাম। অভিযোগ রয়েছে দীর্ঘদিন চাকুরির সুবাদে এই তিন কর্মচারী গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট। তত্ত্বাবধায়ককে জিম্মি, টেন্ডার সিন্ডিকেট, অস্থায়ী নিয়োগ বাণিজ্য, নার্সদের সাথে অসাদাচরণ, ঘুষ কেলেঙ্কারি, ওষুধ চুরি, গুরুত্বপূর্ণ নথি গোপন রেখে ঠিকাদারের কাছ থেকে মোটা অংকের টাকা আদায়ের মতো স্পর্শকাতর ঘটনায় নিয়ন্ত্রণ করছেন এই তিন কর্মচারী। ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতের ঘটনায় বদলি হলেও স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসকি কর্মকর্তার আর্শিবাদপুষ্ট হওয়ায় বার বার ফিরে আসছেন এই কর্মস্থলে।

অনুসন্ধানে জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রধান সহকারী মো. ইউনুস আলীকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উচ্চমান সহকারী মো. আকতারুজ্জামানকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ’্য কমপ্লেক্সে ক্যাশিয়ার পদে গত চলতি বছরের ২৫ জানুয়ারি একযোগে বদলি করেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. গওসুল আজিম চৌধুরী। যার স্মারক নং-স্বাঃঅধিঃ/ প্রশা-৩/৩য় শ্রেণী-২৬/২০২৬। এছাড়া অনিয়ম দুর্নীতি ও সদর হাসপাতালের সুনাম ক্ষুন্নের অভিযোগে স্টোর মমিনুল ইসলামকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোর কিপার পদে বদলি করা হয়। কিন্তু বদলির চার মাসের মাথায় স্বাস্থ্য অধিদপ্তরের জনৈক প্রশাসনিক কর্মকর্তা মোটা অংকের টাকার বিনিময়ে শর্ত স্বাপেক্ষে গত চলতি বছরের ১৮ মে আবারো কুড়িগ্রাম সদর হাসপাতালে বহাল হন ইউনুছ আলী। তিনি যোগদানের পরপরই গত ২৯ জুন উচ্চমান সহকারী মো. আকতারুজ্জামানকেও টাকার বিনিময়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে স্বপদে শর্ত-স্বাপেক্ষে বদলি করা হয়। এছাড়া মমিনুল ইসলামকে সিভিল সার্জনের বিশেষ পত্রে কুড়িগ্রাম সদর হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে। এই তিন কর্মচারীকে নিয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকে সংবাদের পর জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক অসন্তোষ দেখা দেয় এবং স্বাস্থ্য বিভাগের নাটকীয় বদলি বানিজ্য নিয়েও সন্দেহের দানা বাঁধছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত জনৈক কর্মকর্তা বলেন, “কুড়িগ্রাম সদর হাসপাতালের প্রধান সহকারী ইউনুছ আলী, উচ্চমান সহকারী আকতারুজ্জামান ও স্টোর কিপার মমিনুল ইসলাম স্বাস্থ্য অধিপ্তরের পরিচালক (প্রশাসন)কে ৯ লাখ টাকার বিনিময়ে বদলি হন ওই তিন কর্মচারী। এছাড়া প্রতিটি টেন্ডারের সময় তাদের হাত দিয়েই মোটা অংকের ভাগ নেন পরিচালক স্যার। যে কারণে ওই দুই কর্মচারী বদলি হলেও বেশিদিন অন্যত্র থাকতে হয় না। দেশব্যাপী বেপরোয়া বদলি বাণিজ্যের মতো কুড়িগ্রামের মানুষও স্বাস্থ্য বিভাগের কাছে জিম্মি হয়ে পড়েছে। প্রধান সহকারী ইউনুছ আলী ও উচ্চমান সহকারী আকতারুজ্জামানের খুঁটি শক্তিশালী বলে যোগ করেন তিনি।”

এ বিষয়ে প্রধান সহকারী মো. ইউনুছ আলী ও স্টোর কিপারকে ফোন দিলে তাঁরা ফোন রিসিভ করেননি।

সদস্য বদলি হয়ে আসা উচ্চমান সহকারী আকতারুজ্জামান বলেন, “এ বিষয়ে আমি কোন মন্তব্য দিতে পারবো নাই। আপনার যদি কোন প্রশ্ন থাকে আমার উর্দ্ধতনকে জিজ্ঞেস করেন।

কুড়িগ্রাম সদর হাসপাতালের ওই দুই কর্মচারীর অনিয়ম-দুর্নীতির বিষয়ে তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদকে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না। কর্মকর্তা-কর্মচারীদের বদলিতে আমার কোন হাত নেই। এটা ডিজি অফিস নিয়ন্ত্রণ করেন।
সম্প্রতি কুড়িগ্রাম সদর হাসপাতালের নথি চুরির বিষয়ে তিনি আরো বলেন, “যে দুই কর্মচারী হাসপাতালের গুরুত্বপূর্ণ নথি বাহিরে নিয়েছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী ও অতিরিক্ত পরিচালক (প্রশাসন) প্রফেসর ড. মো. জাহিদ রায়হানকে একাধিক ফোন দিলেও রিসিভ করেন নাই। মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://dhakarbarta24.com/2026/07/05/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%AC/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড: আটক ৩ , তদন্তে নতুন মোড়

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড

কুমি শিক্ষিকার সন্তান অপ্রতিম হ ত্যা জড়িত সন্দেহে আটক তুহিন

কোটবাড়ী থেকে নিখোঁজ কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে

মহান শিক্ষা দিবসে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, পোশাকশিল্পে বাড়ছে ক্ষতি

শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ধর্ষণের অভিযোগ

১০

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সারাদেশে ১১৪ ভেন্যুতে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

১১

কুমিল্লায় নকল সিগারেট তৈরির কারখান! মেশিনসহ গ্রেফতার ৯

১২

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১

১৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

১৪

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খুন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১৫

নিখোঁজের সাতদিন পর বস্তাবন্দি শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

শিক্ষা দিবস উপলক্ষে চুনারুঘাটে ছাত্র ইউনিয়নের কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ

১৭

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, বিরল সৌন্দর্যে মুগ্ধ আকাশপ্রেমীরা

১৮

চান্দিনায় ফ্যামিলি কার্ডের জন্য ৩০হাজার টাকা নিলেন বিএনপির ৩নেতা!

১৯

মেধাবীদের বাংলাদেশ: স্বপ্ন বনাম বাস্তবতা মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ

২০