রিপোর্ট বাংলাদেশ~
৪ নভেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে এক ভিন্নধর্মী প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী হতে যাচ্ছে এলাকাবাসী। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বড় ভাই এবং জামায়াতে ইসলামী থেকে ছোট ভাই প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার বিএনপি কেন্দ্রীয়ভাবে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করে।

বিএনপির মনোনয়ন পেয়েছেন বড় ভাই আজিজুর রহমান, যিনি জেলা বিএনপির একজন অন্যতম সদস্য। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কয়েক মাস আগেই ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাকের নাম ঘোষণা করা হয়েছিল। তারা রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাসিন্দা। তাদের প্রয়াত বাবা মনছুর আহমেদ মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

মনোনয়ন পাওয়ার পর বড় ভাই আজিজুর রহমান মনে করেন, তাদের পারিবারিক সম্পর্কে ভাঙন ধরানোর উদ্দেশ্যেই জামায়াত তার ছোট ভাইকে প্রার্থী করেছে। তিনি দাবি করেন, একসময় তার রাজনৈতিক কর্মী থাকা ছোট ভাইয়ের প্রতি পরিবার বা গ্রামবাসীর কোনো সমর্থন নেই। ভোটাররা তার ওপরই আস্থাশীল এবং বিএনপিকেই জয়ী করবে বলে তিনি বিশ্বাস করেন।

অপরদিকে ছোট ভাই ও জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক জানিয়েছেন, বড় ভাইয়ের প্রতি তার সম্মান অটুট রয়েছে, তবে রাজনীতির মাঠে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি জামায়াতকে একটি আদর্শিক দল হিসেবে উল্লেখ করে বলেন, দলের নেতাকর্মীরা একযোগে কাজ করে এবং গণজোয়ার তাদের পক্ষেই রয়েছে। তিনি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দিকে ইঙ্গিত করে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এদিকে, একই পরিবারের দুই ভাইয়ের ভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনের ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে রাজনৈতিক মতপার্থক্য ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে দুই ভাই-ই দাবি করেছেন।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="http://dhakarbarta24.com/2025/11/04/%E0%A6%95%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%A1%E0%A6%BC/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে থমকে আছে জাহিদুলের চিকিৎসা, অনিশ্চয়তায় ৫ সদস্যের পরিবার ও ছেলের হাফেজ হওয়ার স্বপ্ন।

১

জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে সভাপতির আসনে অ্যাডভোকেট হাবিবুল হক, মাদকবিরোধী সচেতনতায় বিশেষ গুরুত্ব

২

আজ্ঞাপুরের গর্ব আরিফুল ইসলাম রাব্বি, তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তরুণ প্রজন্ম

৩

হবিগঞ্জে চা শ্রমিকদের আন্দোলনে ছাত্র ইউনিয়নের একাত্মতা প্রকাশ

৪

নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়েছেন মোশাররফ হোসেন খান চৌধুরী

৫

পুরান ঢাকায় আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার মাসিক ‘দাওয়াতুল হাসানাহ’ মাহফিল অনুষ্ঠিত

৬

অসুস্থ কবির আহমদ সওদাগরের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন জামাতা আনোয়ার হোসেন

৭

চা শ্রমিক নেতা দুলাল বাউরীর মৃত্যুতে ছাত্র ইউনিয়নের শোক

৮

কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের জেলা কমিটি অনুমোদন

৯

আইন অঙ্গনে মাদক ও শিশু নির্যাতনে বিচারিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন আইনজীবী এডভোকেট হাবিবুল হক

১০

সাংবাদিক হত্যার বিচারহীনতার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ, আলিফ ও সাগর-রুনী হত্যার বিচার দাবি

১১

টেকনাফে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সমাবেশে নেতাকর্মীদের ঢল

১২

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১৩

তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সৈনিক সুমন ও সুইট-এর প্রয়াণ দিবসে বাসদের শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভা অনুষ্ঠিত

১৪

পাওনা টাকার দাবিতে তিন ঘণ্টা আটকে রাখা হলো ব্যবসায়ীর মরদেহ

১৫

রাজনীতি ও জনজীবন: পরিবর্তনের প্রত্যাশা, বাস্তবতার হিসাব-সাংবাদিক মো. শাহজাহান বাশার

১৬

আইন, সামাজিক ও মানবিকতায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত অ্যাডভোকেট হাবিবুল হক

১৭

অভিজ্ঞতা, সততা ও পেশাদারত্বের স্বীকৃতি: দৈনিক জনতার মতামতের প্রধান সম্পাদক হলেন সাংবাদিক, গীতিকবি ও Talashbangla-এর সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়

১৮

শিশু কলি ধর্ষণ ও হত্যা মামলার আসামির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর এবার মাটিও তুলে নিলেন বিক্ষুব্ধ জনতা

১৯

আফতাব নগরে ব্যবসায়ী লোকমানের ওপর হামলা: দুর্বৃত্তদের দৌরাত্ম্য থামাবে কে?

২০